প্রতিনিধি
কচুয়া উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের প্রধানিয়া বাড়িতে জোর পূর্বক আম পেরে নেয়ার ঘটনায় বাধা দেয়ায় প্রতি পক্ষের লোকজনের হামলায় তিন জন আহত হয়েছে। আহতরা হচ্ছে- ওই গ্রামের মোসাঃ জোহরা বেগম (৫০), তার দু’পুত্র ওমর ফারুক (৩৫), মোঃ ইউনুছ সুমন (৩০)। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। আহতদের মধ্যে ওমর ফারুকের অবস্থা আশংকাজনক রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানায় অভিযোগ ও আহতদের পারিবারিক সূত্রে জানাগেছে, গত বুধবার দুপুরে উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র মোঃ জসিম উদ্দিন গংরা একই বাড়ির হাজী মোঃ আব্দুর রব প্রধানিয়ার মালিকানাধিন গাছ থেকে জোরপূর্বক বেশ কিছু আম গাছ থেকে পেরে নিয়ে যায়। এসময় গাছের মালিক হাজী মোঃ আব্দুর রব প্রধানিয়ার স্ত্রী মোসাঃ জোহরা বেগম তাদের বাধা দিলে জসিম উদ্দিনের নেতৃত্বে বেবি আক্তার, হালিমা বেগম, সালমা আক্তারসহ ৮-১০জন উশৃঙ্খল যুবক মিলে জোহরা বেগমের উপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে তার দু’পুত্র ওমর ফারুক ও ইউনুছ সুমন এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও বেধম মারধর করে মারাত্বক রক্তাক্ত ফুলাজখম করে। এছাড়া হামলাকারীরা ইউনুছ ও ওমর ফারুকের সাথে থাকা নগদ ৩০ হাজার টাকা ও এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়।
এ ঘটনায় আহত পরিবারের পক্ষে জোহরা বেগম বাদী হয়ে জসিম উদ্দিন সহ ৪জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের করায় জসিম উদ্দিন গংরা উত্তেজিত হয়ে বর্তমানে বাদী পরিবারকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি ধমকি প্রদর্শন করছেন বলেও জানাগেছে।