
কচুয়া সংবাদদাতা: কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কচুয়া বাজারস্থ মের্সাস মম এন্টারপ্রাইজের পরিচালক বিশিষ্ট ঠিকাদার নাহিদ হাসানের মা হনুফা বেগম মৃত্যুবরণ করেছেন।
সোমবার বিকালে তিনি আকস্মিক ভাবে অসুস্থ্য হয়ে পড়লে কুমিল্লা মর্ডাণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
তিনি কড়ইয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো. বাচ্চু মিয়ার সহধর্মনী ছিলেন। মরহুমার জানাযা শেষে কড়ইয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তিনি মৃত্যুকালে স্বামী, ২ ছেলে ও ৪ মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/
