মোঃ আলমগীর তালুকদার, কচুয়া॥ “মান সম্মত শিক্ষা গুণগত দিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কচুয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সংলগ্ন সড়কে র্যালী শুরু হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, কচুয়া থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসন, উপজেলা শিক্ষা অফিসার শাহ মোঃ ইকবাল মন্সুর, সহকারী শিক্ষা অফিসার মনির হোসেন মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তী প্রমূখ।
একই দিনে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পাট দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
