মোঃ আলমগীর তালুকদার, কচুয়া॥
কচুয়ায় সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি সংখ্যালগুদের উচ্ছেদকৃত বসতবাড়ি পরিদর্শন করেছেন। ৪ এপ্রিল বুধবার চাঁদপুরের বিজ্ঞ আদালতের রায়ে উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা দাস বাড়ির বল্লব দাসের উচ্ছেদকৃত বসতবাড়ি ১১ এপ্রিল বুধবার তিনি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মাঝিগাছা বাজারের চৌরাস্তা মোড়ে স্থানীয় জনগনের আয়োজিত সমাবেশে বক্তব্য প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজকে নির্দেশ দিয়ে বলেন, দেশের প্রচলিত ভূমি আইন অনুযায়ী কোন পরিবারকে বাস্তু ভিটা থেকে উচ্ছেদ করা যায় না। পুরো বিচারকি প্রক্রিয়ায় যদি উচ্ছেদের অনুকুলে রায় এসে থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা এবং জেলা প্রশাসন যথাযথ ভাবে আপিল দায়ের করবে। তিনি উপরে উল্লেখিত বিষয়গুলো উল্লেখ করে তদন্ত সাপেক্ষে জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিল করার জন্য নির্বাহী অফিসার নীলিমা আফরোজকে নির্দেশ প্রদান করেন। সমাবেশ শেষে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উচ্ছেদকৃত পরিবারের মানবেতর জীবনযাপন দেখে তাদের নগদ ১০ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করেন এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী পাটোয়ারী, উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ দর্জি, সদস্য মহসিন পাটওয়ারি, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির ব্যক্তিগত সহকারী রাজীব আহমেদ রাজু, অর্থ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মাুমন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ইসমাইল ভূঁইয়া,সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি সালাউদ্দিন সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মিয়া মোঃ সোহেল প্রমূখ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
