
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের কচুয়া উপজেলার ১১নং গোহট দক্ষিণ ইউনিয়নের পাড়াগাঁও প্রধানীয়া বাড়িতে সেলিনা আক্তার (৪০) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে কচুয়া থানার পুলিশ গৃহবধূ সেলিনা তার বাবা আবুল খায়েরের বসত ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করে। নিহত সেলিনা আক্তারের স্বামী সিরাজুল ইসলাম ওমান প্রবাসী। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তার আত্মহত্যার সঠিক কোন কারন জানা যায়নি।
স্থানীয়ারা জানায়, সেলিনা আক্তার বাংলাদেশ ব্যুারো এনজিও রহিমানগর বাজার শাখা থেকে কিছু টাকা ঋণ নেয়। স্বামী প্রবাসী সিরাজুলকে সকালে ফোনে ঋণের টাকার জন্য বললে তাদের দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয়। কয়েক মাস যাবৎ পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রী ও সন্তানদের সাথে দ্বন্দ চলে আসছিল।
কচুয়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ মহিউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আমরা মৃতদেহের সুরতহাল রিপোর্ট করেছি। চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট আসলেই পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁদপুরনিউজ/এমএমএ/
