আলমগীর তালুকদার ,কচুয়া ॥
কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলশোভা যাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। এসময় মঙ্গলশোভা যাত্রায় অংশগ্রহন করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জাকির হোসেন, নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, মহিলা ভাইস চেয়ারম্যান, কচুয়া থানা অফিসার আনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভ’মি) রুমন দে, নির্বাচন কর্মকর্তা মো: আনোয়ার হোসেন,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃমবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন দেব প্রমূখ।
তাছাড়া উপজেলা প্রশাসনের বৈশাখী আপ্যায়ন, বিভিন্ন হাঁসপাতাল ও এতিমখানায় বাঙ্গালি খাবার পরিবেশন এবং উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাকজমকপূর্ন ভাবে বৈশাখী উৎসব পালন করা হয়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
