
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা: আসন্ন কচুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার কাদলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন, আওয়ামীলীগ নেতা,বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ইউপি সদস্য মো.সেলিম হোসেন প্রধান।
জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন।
জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়।
সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের মহামারী করোনায় ছিলেন সাধারণ মানুষের সাথে। করোনার এই মহা দুর্যোগেও তিনি শুরু থেকে তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে গেছেন । তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।
স্থানীয় সাধারণ জনগণ বলেন, সেলিম হোসেন প্রধান একজন ভালো মনের মানুষ, তিনি এই ওয়ার্ডে বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হয়েছেন। সে ইউপি সদস্য থাকাকালীন দেবিপুর, মহদ্দিরবাগ ও গুলবাহার এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি স্যারের সহযোগিতা নিয়ে দৃশ্য মান উন্নয়ন মূলক কাজ করেছেন।
স্থানীয়রা আরো বলেন তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজসেবক সেলিম হোসেন প্রধানকে মেম্বার হিসেবে দেখতে চাই।
দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকা-ে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রান।তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগতভাবে এলাকার অসহায়-গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি বিভিন্ন উন্নয়নমূলক সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন।
ইউপি সদস্য পদপ্রার্থী সেলিম প্রধান বলেন, আমি কাদলা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডে সাবেক মেম্বার ছিলাম, মেম্বার থাকাকালীন এলাকায় রাস্তাঘাট ও শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছি। আমাকে যদি জনগণ সুযোগ দেয় তাহলে আমি নির্বাচিত হয়ে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে যাবো এবং ৪নং ওয়ার্ডকে একটি রোল মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করবো, ইনশাআল্লাহ।
চাঁদপুরনিউজ/এমএমএ/
