কচুয়া প্রতিনিধি
শিরোনাম:
শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কচুয়া পৌরসভাধীন করইশ গ্রামে হাবিব (১৫) নামে এক কিশোরকে ল্যাপটপ চুরির মিথ্যা অপবাদ দিয়ে হাতুরি দিয়ে পিটিয়ে রক্তাক্ত ফুলাজখম করার অভিযোগ পাওয়া গেছে। কিশোর হাবিবকে প্রায় অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ ও আহতের পরিবার। বর্তমানে সে ওই হাসপাতালের ৩৩নং কেবিনে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধিন রয়েছে।
থানায় অভিযোগ ও আহতের পারিবারিক সূত্রে জানাগেছে, করইশ গ্রামের অধিবাসী কচুয়া বাজারস্থ ফল ব্যবসায়ী মোঃ জামাল হোসেন তার পুত্র মোঃ হাবিবকে সোমবার বিকেলে ১০হাজার টাকা দিয়ে বিশ্বরোডস্থ জসিমের আড়ৎ হইতে ফল আনার জন্য পাঠায়। এসময় করইশ গ্রামের হানিফ মিয়ার ছেলে মোঃ রাসেল ও হারুনুর রশিদের ছেলে সোহাগ, কিশোর হাবিবকে জোরপূর্বক সু-কৌশলে করইশ গ্রামে একটি নির্জন বাড়িতে নিয়ে যায় এবং তাকে চুরির অপবাদ দিয়ে হাতুরি দিয়ে ডান ও বাম হাত এবং ডান পাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে মারত্বক রক্তাক্ত জখম করে। তার ডাকচিৎকারে আশাপাশের লোকজন টের পেয়ে তার বাবা জামাল হোসেনকে খবর দিলে তিনি কচুয়া থানা পুলিশের সহায়তায় ওই দিন সন্ধ্যায় হাবিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার ডান পা ও দু’হাত হাড়ে আঘাত লাগায় ভেঙ্গে গেছে এবং হামলাকারীরা হাবিবের সাথে থাকা ১০ হাজার টাকা নিয়ে যায় বলে তার পরিবার দাবী করছে।
এ ব্যাপারে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জসিম উদ্দিন কিশোর হাবিবকে উদ্ধারের বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কিশোর হাবিবের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
