
চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় সোহাগ সিকদার (২৫) নামে এক যুবকের রহস্য জনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে কচুয়া উপজেলার ভূঁইয়ারা গ্রামে নিহতের শশুর বাড়িতে এ ঘটনা ঘটে। সে একই উপজেলার উত্তর পালাখাল গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে।
দুপুরে কচুয়া থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের স্ত্রী নুরজাহান আক্তার মুন্নি (২৫) কে জিজ্ঞাসা করার জন্য পুলিশ আটক করেছেন।
কচুয়া থানা পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তর পালাখাল গ্রামের আব্দুর রশিদের ছেলে সোহেল সিকদার সাথে একই উপজেলার ভূইয়ারা গ্রামের আবুল বাশার মেয়ে নুরজাহান আক্তার মুন্নি সঙ্গে দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ভালোভাবেই সংসার করে আসছে। নিহতের পিতা আব্দুর রশিদ বলেন, বিয়ের পর থেকে সোহেল শিকদার সাথে স্ত্রী নুর জাহান আক্তার মুন্নির সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। আমার ছেলে মৃত্যুবরণ করে না, তাকে হত্যার করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, মৃত্যু ঘটনাটি রহস্য জনক হওয়ার মরদহে উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। তবে এ ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী থানায় নিয়ে আসা হয়েছে।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/
