
মতলব উত্তর সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে পথচারী, গাড়ি চালক ও যাত্রীদের মাস্ক পরিধান অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২ ঘটিকার সময় মাস্ক নিয়ে আকষ্মিত অভিযান করেন অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল। সুজাতপুর বাজারের পথচারী, গাড়িচালক ও যাত্রীসহ বিভিন্ন মানুষকে বিনামূল্যে মাস্ক পরিয়ে দেন ওসি ও পুলিশ কর্মকর্তারা।
এসময় ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, করোনা থেকে বাঁচতে মাস্ক পরার বিকল্প নেই। দুই টাকার মাস্কই আপনাকে দিতে পারে করোনাথেকে মুক্তি। তাই সকলে মাস্ক পরবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো। তিনি আরও বলেন, সরকারের নির্দেশে করোনা প্রতিরোধে মাঠে কাজ করছেজনবান্ধব পুলিশ। চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে মাস্ক পরিধান অভিযান অব্যাহত থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, এসআই লোকমান হোসেন, এসআই মনিরুল ইসলাম, এএসআই ইকবাল হোসেন, সুজাতপুর বাজার বণিক সমিতিরসভাপতি বিল্লাল হোসেন, সহ-সভাপতি ওছমান গণি, সুজাতপুর ইউনিট আওয়ামীলীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, সাধারণ সম্পাদক এসএমজামাল, স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম ও বাজারের ব্যবসায়ী ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দ প্রমুখ। এরআগে উপজেলার সাহেব বাজারে মাস্কপরিধান অভিযান করা হয়েছে বলেও জানা গেছে।
চাঁদপুরনিউজ/এমএমএ/
