
হাসানুজ্জামানঃ
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে ব্যাপক প্রচার ও লিফলেট বিতরণ করেছে শাহরাস্তি উপজেলা আনসার ভিডিপি। ২৫ মার্চ বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লিফলেট বিতরণের মাধ্যমে সর্বসাধারণকে সচেতন করতে এ কর্মসূচী পালন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুলসী দেবনাথ, টিআই পিন্টু চন্দ্র দাস, আনসার কোম্পানী কমান্ডার আবদুস সাত্তার মজুমদার, দলপতি মোঃ মনোয়ার হোসেন, মোস্তফা কামাল, ওছমান গনি, সঞ্জয় চন্দ্র মজুমদার। শাহরাস্তি উপজেলা আনসার কোম্পানী কমান্ডার আবদুস সাত্তার মজুমদার বলেন, সারা বিশ্বে যে ভাবে করোনা ভাইরাসের মরণ ছোঁয়ায় জীবন বিপন্ন হচ্ছে, তাতে এদেশের মানুষও আতংকিত। সরকারী নীতিমালা ও জনস্বাস্থ্য অধিদপ্তরে নির্দেশনা মেনে চলা এসময় একান্ত প্রয়োজন। বর্তমানে শাহরাস্তি জুড়ে চলছে লগডাউন। নিজে সর্তক থাকুন আর অন্যকে নিরাপদে থাকতে সহায়তা করার আহ্বান জানান তিনি।
