
স্টাফ রিপোর্টার: ॥
ভিক্টোরিয়া কলেজের ২য় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচারের দাবীতেও সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ না দেওয়ার প্রতিবাদে চাঁদপুরে পৃথকভাবে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার পক্ষ থেকে মানব বন্ধন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশের পবিত্র সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে একই সাথে ইসলামী ছাত্রসেনা চাঁদপুর শহর শাখার পক্ষ থেকে মানব বন্ধন, মিছিল ও সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এ. এইচ. এম. আহসান উল্লাহ, ইসলামি যুবসেনার জেলা সভাপতি মোঃ হুমায়ুন কবির, সম্পাদক পীরজাদা খাজা মোঃ জোবায়ের, শহর শাখার সদস্য সচিব মাওঃ মামুনুর রশিদ, ইসলামী ছাত্রসেনার জেলা সভাপতি, মোঃ জহিরুল ইসলাম, সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মাওঃ আলাউদ্দিন দেওয়ান, গাজী মোঃ আঃ রাহিম প্রমুখ। অপরদিকে চাঁদপুরের সর্বস্তরের জনগনের উদ্দেগ্যে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য অঙ্গীকারের সামনে সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের আয়োজনে ছিলেন চাঁদপুর সরকারি কলেজের ছাত্র সজীব সানজীদ, ফাহিম, সিয়াম ও শুভ। মানববন্ধন শেষে শহরে হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন। মানববন্ধনে অংশ নেন শহরের বিভিন্ন কলেজ ও স্কুলে ছাত্রছাত্রীরা। শিক্ষাথীরা অবিলম্বে তনুর হত্যাকারীদের বিচার দাবি জানান সরকার ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে।
