
স্টাফ রিপোর্টার
সুমন পাল (২২) নামে এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় এলাকাবাসী মনে করছে, সুমন গলায় ফাঁস দিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুরে চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যুবক চাঁদপুর কণ্ঠকে জানায়, সুমন গত কয়েকদিন ধরে বাড়িতে ঠিকমতো খাওয়া-দাওয়া করেনি। এমনকি বাড়িতেও আসেনি। গতকাল সকালে বাড়িতে আসার পর দুপুরে সে মারা যায়। মৃত অবস্থায় তার আত্মীয় স্বজন তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্মরত ডাক্তার হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলার পর সাথে থাকা লোকজন তাকে নিয়ে হাসপাতাল থেকে চলে যায়।
