ফাহিম কৌশিক খান
চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের কল্যানদি গ্রামের বসতঘর নির্মাণ করার সময় চাঁদা না দেওয়ায় ভুমিদস্যুরা বাঁধা দিয়ে মালামাল লুট পাট করার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা চাঁদপুর মডল থানায় মামলা দায়ের করায় পুলিশ গতকাল শুক্রবার সকাল ১১টায় কল্যানদি থেকে ২ জনকেআটক করে থানায় নিয়ে আসে। ঘটনার বিবরনে জানাযায় , কল্যানদি গ্রামের দাদন গাজী ২১ নং কল্যানদি মৌজার ৬ শতক ভুমি তার ভাই দেলোয়ার হোসেন বিএসসির কাছথেকে ক্রয় করে। এছাড়া তার পৈত্রিক সহ মোট ১৮ শতক ভুমির উপর বসতবাড়ী করার সময় ভুমিদস্যু ইছাক ও ইসমাইল হোসেন গাজী দলবল নিয়ে এসে কাজ বন্ধ করেদিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। তাদের কথা মতো টাকা না দেওয়ায় গত ২৭ জুন শুক্রবার সকালে ভুমিদস্যুরা দেশীয় অস্ত্র¿ নিয়ে হামলা চালিয়ে নির্মাণ সামগ্রি ৫০ ব্যাগ সিমেন্ট ২ টন রড ছিনিয়ে নিয়ে যায়। ঐ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও লুটপাটের মামলা দায়ের করলে মডেল থানার এসআই আনোয়ার সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে নিয়ে আসে। এলাকাবাসি সুত্রে জানাযায়, আটককৃত কল্যানদি গ্রামের ইছহাক ও ইসমাইল হোসেনের বাবা জয়নাল আবেদিন। সে তার মা জোলেখা বেগম অসুস্থ হওয়ায় চিকিৎসার নাম করে চাঁদপুরে এনে রেজিষ্ট্রি অফিসে নিয়ে প্রতারনা করে নিজের নামে ৬ শতক জমি লিখে নেয়। ঐ ঘটনায় মা ছেলের বিরোদ্ধে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। এভাবেই বাবা ও ছেলেরা এলাকায় মানুষের সম্পত্তি জোর পুর্বক দখল এবং সন্ত্রাসি কায়দায় চাঁদাবাজি করছে। আটককৃত দের গতকাল শুক্রবার আদালতে পেরণ করা হয়েছে।
শিরোনাম:
বুধবার , ২২ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
