
শাহরিয়ার খান কৌশিক ঃ
চাঁদপুর সদর উপজেলা কল্যানপুর ইউনিয়নের দক্ষিন দাসদি সরকার বাড়ীতে পুকুরের মাটি কাটতে বাঁধা দেওয়ায় গৃহবধুর উপর হামলা চালিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় গৃহবধুকে আজ শনিবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা করানো হয়।
ঘটনার বিবরনে জানাযায়, দক্ষিন দাসদি ৯ নং ওয়ার্ডের সদেক সরকারের বসৎ ঘরের পাশে পুকুর থেকে জোর পুর্বক একই বাড়ীর প্রতিপক্ষ হোসেন সরকার লোকজন নিয়ে মাটি কাটে। এ নিয়ে সাযেদ সরকারের স্ত্রী জেসমিন বেগম তাদেরকে বাঁধা প্রদান করলে উভযের মধ্যে বাক বিতন্ডা সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার দুপুর ১ টায় এ ঘটনার পর হোসেন সরকার তার স্ত্রী লাভলি বেগম ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে জেসমিন বেগম ও তার শিশু সন্তানের উপর হামলা চালায়। এ সময় জেসমিন বেগমের ডান হাত মচকে গিয়ে গুরুতর আহত হয়। প্রাথমিকভাবে চিকিৎসা নেওয়ার পর তার অবস্থা আশংকাজনক হওয়ায় আজ শনিবার চাঁদপুর সরকারি জেনারেল হাপাতালে নিযে আসা হয়। পরে হাসপাতালে আনার পর বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করার পর চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় হামলাকারিদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাযায়।
