
শাহায়ারির খান কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম গাজী (৪৯) এর উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করেছে। শুক্রবার সন্ধ্যার ৬টায় তরপুচন্ডী ইউনিয়নের কাঠের পুল এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, কল্যানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম গাজীর সাথে দীর্ঘদিন যাবত বিএনপির নেতাকর্মীদের সাথে রাজনৈতিক বিবাদ নিয়ে দন্ড চলে আসছিল। ঘটনার দিন সন্ধার ৬টায় তরপুচন্ডী কাঠের পুল এলাকা দিয়ে যাওয়ার সময় ইউনিয়ন বিএনপির সভাপতির নির্দেশে যুবদলের আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম পলাশ সাধারণ সম্পাদক সাইফুল আলম খান, যুবদল নেতা আবুল কালাম পাটওয়ারী সহ কূেয়কজন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে তাকে আহত করে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে এনে ভর্তি করায়। খবর পেয়ে সদর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, থানা আওয়ামীলীগের সভাপতি মাসুদুর রহমান নান্টু, ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান সেলিম খান, কল্যানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রনি পাটওয়ারী, শাহ মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছু, মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বোরহান, রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হযরত আলী বাগাদী ইউনিয়নের আওয়ামীলীগের সদস্যসচিব লিটন, হানারচ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবু ছৈয়াল, সাধারণ সম্পাদক, মুকবুল মিয়াজী সহ অন্যান্য নেতারা হাসপাতালে তাকে দেখতে যায়। এই ঘটনায় সফিকুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামল দায়ের করে।
শিরোনাম:
রবিবার , ২৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
