চাঁদপুর শহরের রেলওয়ে কাঁচা কলোনীতে পাওনা টাকা চাওয়ায় ভিক্ষুক জলেখাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ৮টায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহতবস্থায় স্থানীয়রা ভিক্ষুককে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। এ ঘটনায় জলেখা বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।
ঘটনার বিবরণে জানা যায়, কোদালপুরের মৃত খলিল সরদারের স্ত্রী জলেখা বেগম দীর্ঘদিন যাবত আক্কাস আলী স্কুলের প্রাঙ্গণে কুড়ে ঘরে থেকে প্রতিদিন বিভিন্ন জায়গায় ভিক্ষা করে জীবন-যাপন করে। ২ মাস পূর্বে জুলেখার ভিক্ষা করা ২শত টাকা সানা নামে এক ব্যক্তি জোরপূর্বক ছিনিয়ে নেয়। তার কাছ থেকে টাকা চাইতে গেলে সে দেই দিচ্ছি বলে তালবাহানা করতে থাকে। গতকাল রাতে জুলেখা তার টাকা চাওয়ায় লম্পট সানা ৪/৫ জন সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে আহত করে। তার ডাক চিৎসার শুনে স্থানীয়রা এসে জুলেখা বেগমকে উদ্ধার করে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

