স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম-এর নির্দেশে এসআই/মোঃ আহসানুজ্জামান সংগীয় অফিসার এএসআই বাছির মিয়া ও ফোর্সদের সহায়তায় কুমিল্লা জেলার দেবিদ্বার থানার গোপাল নগর এলাকা হতে চোরাই সিএনজি অটোরিক্সা ক্রয়-বিক্রয় দলের সক্রিয় সদস্য মোঃ নজরুল ইসলাম (২৪), পিতা- মোঃ লিল মিয়া, সাং-গোপালনগর পশ্চিম পাড়া, থানা- দেবিদ্বার, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করেন। তার দেখানো মতে চোরাই যাওয়া সিএনজি-অটোরিক্সাসহ আরো একটি সিএনজি অটোরিক্সা সিএনজি অটোরিক্সা উদ্ধার করেন।
ঘটনার বিবরণ জানা যায়, গত ১৭ মার্চ দিবাগত রাত অনুমান ০২টা ১০ মিনিট থেকে ৪টা টার সময় গত ১৮ মার্চ মোঃ হাসান মিজি (২৩), পিতা- মোঃ আবুল কালাম মিজি, সাং- কামরাঙ্গা (বেপারী বাড়ি), থানা ও জেলা-চাঁদপুর এর মালিকানাধীন একটি সিএনজি অটোরিক্সা চুরি হয়। এ বিষয়ে হাসান বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ে করে। পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম-এর নির্দেশে মামলাটি এসআই মোঃ আহসানুজ্জামান, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর কে তদন্তভার দেয়া হয়। এসআই/মোঃ আহসানুজ্জামান মামলাটি তদন্ত করে ঘটনার সাথে জড়িত মোঃ ফারুক বেপারী (২৮), পিতা- মোঃ ইরান বেপারী, সাং- কামরাঙ্গা (বেপারী বাড়ি), থানা ও জেলা- চাঁদপুর, মোঃ খোকন খলিফা (৩৫), পিতা-মৃত মালেক খলিফা, সাং- বদরপুর (খলিফা বাড়ি), পোঃ টোরামুন্সিরহাট, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর বর্তমানে পাকা মসজিদ, সেলিম শেখের বাসার ভাড়াটিয়া, থানা ও জেলা-চাঁদপুর ও মোঃ শফিক (৩০), পিতা- ওদু মিয়া, সাং- মহেশপুর (সর্দার বাড়ি), থানা- হাজীগঞ্জ, জেলা-চাঁদপুরদের কে গ্রেফতার করেন। ধৃত আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে বিশেষ টেকনোলজি ব্যবহার করে চোরাই যাওয়া সিএনজিটি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ছোট আলমপুর এলাকা হতে উদ্ধার করা হয়। ধৃত আসামী নজরুলের দেয়া তথ্য মোতাবেক চোরাই সন্দেহে আরো একটি সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়।
