
পহেলা মে মহান মে দিবসের বন্ধের পর গতকাল ২ মে শনিবার চাঁদপুর সিভিল
সার্জন কার্যালয়ে কোভিড-১৯-এর স্যাম্পল পরীক্ষার যে রিপোর্ট এসেছে, তা ছিল এ
পর্যন্ত চাঁদপুরে একদিনে সর্বোচ্চ রিপোর্ট। সে সংখ্যাটি হচ্ছে ৭৫। এ
সংখ্যার সবগুলোই নেগেটিভ অর্থাৎ কেউ কোভিড-১৯ তথা করোনাভাইরাসে আক্রান্ত হন
নি। এর আগের দিন পহেলা মে একটি রিপোর্ট এসেছে, সেটাও নেগেটিভ। এ খবরটি
জেলাবাসীর জন্যে অবশ্যই স্বস্তির। গতকাল চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়
থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল পর্যন্ত করোনা ভাইরাস পরীক্ষার জন্যে মোট
স্যাম্পল পাঠানো হয়েছে ৪৩২ জনের। এর মধ্যে রিপোর্ট এসেছে ৩৭২ জনের। রিপোর্ট
পাওয়ার অপেক্ষায় আছে ৬০ জনের।
