
সিনিয়র করেসপন্ডেন্ট: বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দুই লাখ টাকা মূল্যমানের সোনার নৌকা নিজ বংশের লোকদের কাছ থেকে উপহার পেলেন মো. সেলিম খান।
শুক্রবার (৫ মার্চ) বিকেলে ইউনিয়নের স্থানীয় ইসমাইল খান বাড়ী প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানে খান বংশের লোকজন চেয়ারম্যানের হাতে এই উপহার তুলেদেন।
সৈয়দ আহম্মেদ রতন খানের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্যে রাখনে চেয়ারম্যান মো. সেলিম খান।
তিনি বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আপনারা গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।
তিনি বলেন, আমি আপনাদের জনপ্রতিনিধি হিসেবে বিগত সময়ে যেভাবে এলাকার উন্নয়ন করেছি। আগামীতেও আপনাদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করে দিতে চাই। ইউনিয়নের প্রতিটি মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে তা নিশ্চিত করতে আমি কাজ করে যাচ্ছি।
সমাজসেবক মাসুদ খান ও মিজানুর রহমান খানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. মজিবুর রহমান খান, মোহাম্মদ আলী খান, মোঃ মিজানুর রহমান খান, মোঃ রাশেদ খান মোঃ শাহাদাত খান মোঃ শামীম খান, মোঃ মহিউদ্দিন খান ও মোঃ লিটন খান প্রমুখ।
গত ১৭ জানুয়ারি ১০নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের তফসিল ঘোষনা করা হয়। এরপর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিলো ৩ ফেব্রুয়ারি। যাচাই বাছাই শেষ হয় ৪ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ছিলো। এই সময়ের মধ্যে ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য ১২জনের কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় গত ১২ ফেব্রুয়ারি চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যানসহ ১৩জন নির্বাচিত ঘোষণা করেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
