চাঁদপুর সদর উপজেলার বাবুরহাটের দক্ষিণ মৈশাদীতে মৃত সাহেব আলী জমাদারের ছেলে চান মিয়া (৬০) গাছের চাপায় রহস্যজনকভাবে মৃত্যুর অভিযোগ উঠেছে। সরজমিনে গিয়ে জানা যায়, গত শনিবার ২৩ আগস্ট মৃত সাহেব আলী জমাদারের আরেক ছেলে শাহজাহান জমাদার গাছের মালিক বিকাল ৩টায় তার গাছ কাটার জন্য ঐ এলাকার মজিদ জমাদার, বিশুদ্দ জমাদার, জসিম বেপারী সহ তার বাড়ির কাজে লাগায়। এর কিছুক্ষণ পর একটি গাছ কাটার পর পরই তার ভাই চান মিয়া জমাদারকে রশি ধরার জন্য তাকে ডেকে এনে গাছের পাশে বসায়। ঠিক ঐ সময় তাকে দড়ি ধরতে বলে তার কথা শুনে দড়ি ধরার জন্য প্রস্তুতি হয়ে এক পাশে তাকে থাকলে বলা হয়। আরেক পাশে ঐ ৩জন শ্রমিক আরেক পাশে থাকে। এরপর বিকাল ৫টায় গাছ টান মারলে চান মিয়ার উপর কাটা গাছ পড়ে। ঐ সময় তাকে মুমুর্ষ অবস্থায় চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে দেয়। ঢাকা যাওয়ার পথে মতলব-পেন্নাই সড়কের মুন্সিরহাটের সামনে যেতেই চান মিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। এদিকে চান মিয়া জমাদারের বড় ছেলে নয়ন জমাদারের সাথে আলাপ কালে তিনি জানান, এসব বিষয়ে আমাদের সাথে মিট হয়ে গেছে। এটা কিছুই না। চান মিয়া জাদার মরার পর পরই দক্ষিণ মৈশাদীর সাধারন মানুষের মনে প্রশ্ন যে গাছের নিচে চাপা পড়া মানুষ পুলিশ প্রশাসনকে এড়িয়ে তারা কিভাবে দাফন করে ফেলে। ঐ এলাকার সাধারন মানুষের দাবী এ রহস্যময় মামলাটি উদঘাটন করা হোক। বিস্তারিত জানতে পরের সংখ্যায় চোখ রাখুন।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

