
স্টাফ রিপোটার্র :
চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর পিতা ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অ্যাডভোকেট তাহের হোসেন রুশদী ৪দিন যাবত ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসীন রয়েছেন । তার অবস্থা এখনোও আশংকাজনক । গত ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে গ্রামের বাড়ী শাহতলীস্থ বাসভবনে অ্যাডভোকেট তাহের হোসেন রুশদী গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু অবস্থার অবনতি ঘটলে ডাক্তারদের পরামর্শে তাকে দ্রুত ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে । অ্যাডভোকেট তাহের হোসেন রুশদীকে বর্তমানে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তৃতীয় তলার ৩নং ওয়ার্ডের (১০নং বেডে) সিসিইউতে রাখা হয়েছে । গত ৪দিন যাবত ওই হাসপাতালে চিকিৎসীন অবস্থায় রয়েছে । প্রফেসর নাজির আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে । বর্তমানে তার অবস্থার এখনোও আশংকাজনক বলে ওইখানে অবস্থানরত কেয়ারটেকার দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ম্যানেজার মানিক দাস নিশ্চিত করেছেন । তবে তিনি জানিয়েছেন বর্তমানে বিশেষজ্ঞ ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষনে আছে । এদিকে অ্যাডভোকেট তাহের হোসেন রুশদীর সুস্থতার জন্য পবিত্র ঈদুল আযহার দিন শাহতলী কামিল মাদ্রাসা ময়দানে এবং শাহতলী রেল স্টেশন জামে মসজিদে ঈদের নামাজে মহান রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া কামনা করা হয়েছে । অপরদিকে তার ছোট ছেলে চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার পিতার দ্রুত আরোগ্যের জন্য চাঁদপুরবাসীর নিকট দোয়া কামনা করেছেন ।
