মানিক দাস ॥ চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ১০ম প্রাণ ফ্রুটিক্স ইলিশ উৎসবের উদ্বোধনীয় দিন সন্ধ্যায় একজনকে চতুরঙ্গ পদক ও ৫ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়েছে। একই সাথে ইলিশ বিষয়ক ভাবনা গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
চতুরঙ্গের চেয়ারম্যান অ্যাড. বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে মহাসচিব হারুন আল-রশীদের সঞ্চালনয় ইলিশ গোল টেবিল বৈঠকে প্রধান আলোচকের বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শওকত ওসমান। আলোচকের বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাইনুল হাসান, পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, ইলিশ উৎসবের আহ্বায়ক রোটাঃ কাজী শাহাদাত। গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, চতুরঙ্গ ১০ম ইলিশ উৎসব এমন একটি সংগঠন কর্তৃক করা হচ্ছে। এই চতুরঙ্গ নামের অনেক অর্থ রয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চতুরঙ্গ নামে একটি উপন্যাস লিখেছেন। তারা আরও বলেন, ইলিশের নামে চাঁদপুর পরিচিত। এই ইলিশ সম্পদ রক্ষার জন্য চাঁদপুরের জেলা প্রশাসক কাজ করছে। এমনিভাবে চতুরঙ্গের পাশাপাশি চাঁদপুরের প্রতিটি সাংষ্কৃতিক সংগঠন এগিয়ে আসলে ইলিশ সম্পদ রক্ষা পাবে। চাঁদপুরবাসী ইলিশ সম্পদ রক্ষায় কাজ করছে বলেই ইলিশকে ব্যান্ডিং করা হয়েছে। বক্তারা আরও বলেন, যারা আজকে চতুরঙ্গের মাধ্যমে ইলিশ উৎসবে সংবর্ধিত হয়েছেন তারা ইলিশ সম্পদ রক্ষায় ভূমিকা রেখেছেন বলেই এই পদক পেয়েছেন। চতুরঙ্গের মতো এমন একটি সাংস্কৃতিক সংগঠন ইলিশ উৎসব করছে বলে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আগামী ২৭ তারিখ পর্যটন দিবস। পদক্ষেপ নামে একটি সংগঠন চাঁদপুর সহ ৩টি জেলায় ইলিশ উৎসব করতে যাচ্ছে। অনেক কিছু বক্তব্যের মধ্যে হয় না। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তা করা হয়ে থাকে। এভাবে যদি প্রতিটি জেলায় উৎসব করা হয় তাহলে সেই উৎসবের স্বার্থকতা রয়েছে। ইলিশ রক্ষায় ভূমিকা রাখবেন এটাই আমাদের প্রত্যাশা। জাটকা ও মা ইলিশ রক্ষায় প্রকৃত জেলেরা নদীতে নামে না। আমরা যদি সবাই সচেতন থাকি তাহলে ইলিশ সম্পদ রক্ষা পাবে। চতুরঙ্গের আয়োজনকে এই ৮ দিন সকল শ্রেণির মানুষ অংশগ্রহণ করবেন। আগামী ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর থেকে উন্নয়ন মেলা করা হবে জেলা প্রশাসনের মাধ্যমে। সেখানে চতুরঙ্গের ভূমিকা থাকবে। আলোচনার মাধ্যমেই বিগত বছরগুলোর মতো এ বছর চতুরঙ্গ প্রদক প্রদান করা হয় দৈনিক ইলশে পাড় পত্রিকার প্রধান সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান সুমনকে। একই সাথে চর্তুগ ইলিশ উৎসবে বিশেষ সম্মাননা পদক গ্রহণ করেন মৎস্যজীবী নেতা শাহআলম মল্লিক, তছলিম বেপারী, ঈদ আনন্দ উৎসবের প্রণেতা এম.আর ইসলাম বাবু, চতুরঙ্গের প্রতিষ্ঠাকালীন সদস্য মোঃ জাহাঙ্গীর ভূইয়া ও শাহরাস্তি উপজেলার অরুপ নাট্যগোষ্ঠী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা রিয়াদ প্রবাসী জাহাঙ্গীর আলম হৃদয়কে। চতুরঙ্গ পদক ও বিশেষ সম্মাননা পেয়ে অনুভুতি ব্যক্ত করেন সাংবাদিক মাহবুবুর রহমান সুমন, শাহআলম মল্লিক তছলিম বেপারী, এম.আর ইসলাম বাবু ও জাহাঙ্গীর ভূইয়া। আলোচনা ও সংবর্ধনা শেষে বাংলাদেশ শিশু একাডেমি চাঁদপুরের ক্ষুদে শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এরপর রংধনু সৃজনশীল নৃত্য সংগঠন ও চাঁদপুরের সিনিয়র শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
চাঁদপুর নিউজ সংবাদ
