স্টাফ রিপোর্টার ॥ এসো মিলি মুক্তির মোহনায় এক স্লোগানকে নিয়ে ১৯৯২ সাল থেকে শুরু হওয়া মুক্তিযুদ্ধের বিজয় মেলায় এ বছর গৌরবের ২৭ তম। গতকাল শনিবার ১৫ তম দিনে চতুরঙ্গ সাংষ্কৃতিক সংগঠনের মনোজ্ঞ বাংলা গানের কনসার্ট অনুষ্ঠিত হয়। একই সাথে চতুরঙ্গের নৃত্য শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে। চতুরঙ্গ সাংষ্কৃতিক অনুষ্ঠানের পূর্বে শিশু একাডেমি চাঁদপুর জেলা শাখা ও সংগীত নিকেতনের আরও ২টি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় বিকাল সাড়ে ৪ টায় শিশু একাডেমি চাঁদপুর জেলা শাখার ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শুরুতেই সংগঠনের সংগীত প্রশিক্ষক মৃনাল সরকারের সঞ্চালনায় বাংলাদেশ শিশু একাডেমীর আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশিত হয়েছে।
শিশু একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন প্রখর পীযুষ বড়ুয়া, সংগীত পরিবেশন করে তাহসান উদ্দিন, প্রতœ পীযুষ বড়ুয়া, সাফানা নামরিন, উম্মে আয়েশা খানম, অন্তরা, হাবিবা, হাওয়া, লিমা, শম্পা, জাহিদ, অপূর্ব, অভিজিত, শায়ান, সিফাত, ধ্রুব, ড্যানিয়েল, মেধা, মুগ্ধ, পাহল, মুন, তম, রুপন্ত।
নৃত্য পরিবেশন করে তামান্না, জান্নাত, মীম, ফাইজা, নাফিসা, মুশাররাত, তাহসিন, কৃত্রিকা, অপসরা, পায়েল, রাজশ্রী, লামিয়া, তাবিতা, আরবার, মুশফিকা, রিধা, নোভা, লামিসা, ঐশি, সাবরিনা।
যন্ত্র সংগীতে ছিলেন সৈকত মজুমদার।
আবৃত্তি পরিচালনায় ছিলেন আকরাম খান, নৃত্য পরিচালনায় ছিলেন নৃত্য প্রশিক্ষক ফাতেমাতুজ জান্নাত। সার্বিক সহযোগিতায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: কাউছার আহমেদ।
সন্ধ্যা ৬ টায় সংগীত নিকেতনের শিল্পূবৃন্দদের পরিবেশনায় আরো একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিজয় মেলার পক্ষ থেকে সংগীত নিকেতনের অধক্ষ্য স্বপন সেন গুপ্ত এর হাতে বিজয় মেলার সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
রাত সাড়ে ৮ টায় চতুরঙ্গের ও বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদের সঞ্চালনায় চতুরঙ্গের মনোমুগ্ধকর বাংলা গানের কনসার্ট ও হারানো দিনের গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সাজানো হয়।
চতুরঙ্গের সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, কৃষ্ণা সাহা, তাহমিনা হারুন, খোকন দাস, ফয়সাল রশিদ শাওন, তাহরিমা বিনতে ইয়াহিয়া পলিন, দিয়া, আরিফ, মামুন, সাদ্দাম, শুভ্র, রাজীব, বাতেন, বাবু, শিবা দাস, রুম্পা, প্লাবন, রাব্বী, মোবারক, শাকিব, ফিরোজ, সজীব, রাজু, ফারজানা, শামান্তা,রুপা, খুশী, আরবী, মীম, রুবাসহ আরও অনেকে। নৃত্য পরিবেশন করে রাশেদুল রাব্বি, মোবারক, রাজু, ফিরোজ, সাকিব, সজিব, সামান্তা, ফারজু, রুপা, আরবী, খুশি, রুবা, প্রীতি সহ আরও অনেকে। চতুরঙ্গের এই জমকালো এই সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা শুনে গতকাল বিজয় মেলা মাঠ ছিল দর্শকে কানায় কানায় পরিপূর্ণ।
এসময় চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের মাঝে শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: কাউছার আহমেদ, মেলার চেয়ারম্যান মহসিন পাঠান, মহাসচিব হারুন আল রশিদ, সাংস্কৃতিক পরিষদের আহবায়ক তপন সরকার, এনএসআই ডিডি এ.বি.এম ফারুক ও সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেন গুপ্ত।
শিরোনাম:
শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
