শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মোৎসব উপলক্ষে শহরের পুরান আদালত পাড়াস্ত অযাচক আশ্রমে ২দিনব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। জন্মোৎসবের প্রথম দিন ২৯ ডিসেম্বর সোমবার ভোর সাড়ে ৫টায় আশ্রমাঙ্গণে আরতি-কীর্তন-অঞ্জলি। সকাল ৬টায় পরমারাধ্য শ্রীশ্রীবাবামনি প্রতিষ্ঠিত প্রথম অখন্ড মন্ডলী শ্রীরামদি গ্রামে হরিওঁ কীর্তন সহকার পল্লী পরিক্রমা। সকাল ১১টায় স্বরূপানন্দ সাহিত্য (ছড়া, কবিতা, প্রবন্ধ) আবৃত্তি, চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতা। বিকাল ৫টায় স্বরূপানন্দ সংগীতানুষ্ঠান। সন্ধ্যা ৬টায় নবীনযুগের নববেদ শ্রীশ্রীঅখন্ড সংহিতা পাঠ। সন্ধ্যা সাড়ে ৬টায় স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মোৎসবের অধিবাস দিবসের সমেবত উপাসনা। রাত ৮টায় স্বরূপানন্দ জীবন ও দর্শন ভিত্তিক নাটক মহাজীবন। রাত ৯টায় সমবেত শান্তি বাচনের মাধ্যমে শুভ জন্মোৎসবের অধিবাস দিবসের অনুষ্ঠান সমাপন। উৎসবের দ্বিতীয় দিন ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টায় নবীনযুগের নববেদ শ্রীশ্রীঅখন্ড সংহিতা পাঠ। সকাল সাড়ে ৮টায় অখন্ডমন্ডলেশ্বর শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মো-দিবসের বিশেষ সমবেত উপাসনা। সকাল ১১টায় হরিওঁ কীর্ত্তন সহযোগ নগর পরিক্রমা। দুপুর ১২টা হতে বিকাল ৩টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ। দুপুর ১টা ৩০ মিনিটে যৌগিক আসন-মুদ্র প্রদর্শনী, পরিবেশনায় অযাচক আশ্রম ও বাংলাদেশ অখন্ড সংগঠনের কর্মীবৃন্দ। বিকেল ৪টায় ‘দেশ গঠনে চরিত্রগঠন আন্দেলনের ভূমিকা’ শীর্ষক ধর্মীয় আলোচনা সভা। সভায় কুমিল্লা রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ ডাঃ যুগল ব্রহ্মচারী মহারাজের সভাপতিত্বে ও চাঁদপুর অযাচক আশ্রমের মহারাজ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর, ভারতের ত্রিপুরা রাজ্যের বাবা আহ্মেদ কর পুরষ্করাপ্রাপ্ত সাহিত্য ও গবেষক সুজিত ভৌমিক, জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক রনজিত কুমার বনিক, কেন্দ্রীয় আওয়ামীর লীগের সহ-সাধারণ সম্পাদক নারায়ন দেবনাথ, বাংলাদেশ অখন্ড সংগঠনের সভাপতি শীতল চন্দ্র রায়, উপদেষ্টা তরুন গোপাল মজুমদার,সনাক সভাপতি কাজী শাহাদাত, শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টা ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষন মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি সন্তোষ দাস, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, শ্রীশ্রী কালীমাতা মন্দিরের সহ-সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, লেখক ও সাহিত্যিক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। রাত ৮টায় সমবেত শন্তিবনের মাধ্যমে উৎসবের সমাপন।
শিরোনাম:
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ
সারা দেশে শীর্ষ চাঁদাবাজ ৬৫১ জন। এর মধ্যে খোদ রাজধানী ঢাকাতেই রয়েছে ৩২৪ জন। এদের বড় একটি অংশ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

