রফিকুল ইসলাম বাবু, ঃ চাঁদপুর আনন্দবাজার এলাকা মেঘনা নদীর ভয়াবহ ভাঙ্গণ শুরু হয়েছে। জেলে পল্লী হিসেবে পরিচিত ওই এলাকা ঈদের দিন সকাল থেকে নদী ভাঙ্গণ দেখা দেয়। দরিদ্র্য পিড়ীত ওই এলাকার ২০টি বসতঘর বিলীন হয়ে গেছে। আরো শতাধিক বাড়ি-ঘর ও স্থাপনা হুমকির মুখে। এ অবস্থায় এলাকার জনসাধারণ দ্রুত গতিতে সরকারের কাছে ভাঙ্গণ ঠেকাবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়েছে। সদর ৭নং তরপুরচন্ডি ইউনিয়নের আনন্দবাজারটি ওই ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত। প্রায় ৫ বর্গ কিঃমিঃ এই এলাকায় সাড়ে পাঁচ হাজার মানুষের বসবাস। এখানে বসবাসরত জনসাধারণের ৮০ ভাগই নদীতে মাছ শিকার করে এবং বাকিরা নৌকা বেয়ে বা দিন মজুরি করে জীবিকা নির্বাহ করে। সাড়ে তিন হাজারের মত ঘর-বাড়ি রয়েছে ওই এলাকায়। ঘরের কোল ঘেষে ঘর তুলে বসবাস করছে মানুষ। শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে বয়ে যাওয়া আচমকা ঝড়ে এখানে তীব্র নদী ভাঙ্গণ শুরু হয়। ২০টি ঘর বাড়ি নদীতে চলে গেছে। ফলে নষ্ট হয়ে গেছে তাদের ঈদ আনন্দ। আরো শতাধিক ঘর-বাড়ি, মসজিদ, মাদ্রাসা ও কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র হুমকির মুখে। আকস্মিক ভাঙ্গণে এলাকার মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তারা ঘরবাড়ি ভেঙ্গে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। মুলি বাঁশ ও মাটি ভর্তি বস্তা ফেলে এলাকার জনসাধারণ ভাঙ্গণ ঠেকাবার চেষ্টা করছেন। এলাকার জনসাধারণ জানায়, তারা রিলিফ চায় না, চায় ওই এলাকাকে নদী ভাঙ্গণ থেকে রক্ষা করা হোক। প্রাথমিকভাবে বালি ভর্তি করে ব্যাগ ফেলার জন্য, খালি জিও ব্যাগ দেয়া হয়েছে। শ্রমিক সংকটের কারনে কাজের গতি একটু ধীর হলেও, ২/১দিনের মধ্যে ভাঙ্গণ ঠেকানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন আবু রায়হান, নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর আনন্দবাজরে মেঘনার ভাঙ্গণে ২০টি বসতঘর বিলীন হয়ে গেছে
আরও সংবাদ
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
