চাঁদপুর শহরের কোড়ালিয়া রোড এলাকার মমিন পাড়ার পাটওয়ারী বাড়িতে ছেলেকে মাদকের টাকা না দেয়ায় বাবাকে পিটিয়ে আহত করার ফলে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন, চাঁদপুর থানায় মামলা।
জানা যায়, মঙ্গলবার সকালে ফজলে রাব্বি সেলিম বাবা ইব্রাহিম পাটওয়ারীর কাছে মাদক সেবন করার জন্য টাকা চায়। এক পর্যায়ে বাবা ইব্রাহিম পাটওয়ারী মাদকের টাকা দিতে অস্বীকার করায় ছেলে ফজলে রাব্বি সেলিম ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। বাবা ইব্রাহিম পাটওয়ারী বাধা দিলে ছেলে বাবাকে কাঠ দিয়ে এলোপাথাড়ি মারধর করে মাথায় ও হাত জখম করে। এতে করে ঘরের প্রায় ৫০ হাজার টাকার মালামালের ক্ষতি হয়। স্থানীয় লোকজন হট্টগোলে শব্দ শুনে ছুটে আসলে ছেলে ঘর থেকে পালিয়ে যায়। এলাকার লোকজন বাবা ইব্রাহিম পাটওয়ারীকে তাৎক্ষণিকভাবে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে মডেল থানার পুলিশ এসআই ফারুক ও সঙ্গীয় ফোর্স নিয়ে তদন্ত করতে গেলে ঘটনার সত্যতা পায়। দুপুরে বাবা ইব্রাহিম পাটওয়ারী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় পুত্রের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ হন্যে হয়ে মাদকাসক্ত ছেলে ফজলে রাব্বি সেলিমকে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাবা ইব্রাহিম পাটওয়ারী জানায়, আমার ছেলে ফজলে রাজ্জি সেলিম প্রায় ৫/৬ বছর ধরে মাদকাসক্ত ছেলেদের সাথে চলাফেরা করে নষ্ট হয়ে গেছে। এনিয়ে বহুবার বাসায় তাকে নিয়ে দেন-দরবারও হয়েছে। মাদক সেবনের জন্য টাকা না দিলে সে প্রায় সময় আমার ও তার মা’র উপর অত্যাচার করে এবং বাসার বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। সে এলাকার কারও কথা শুনতো না। আজ সকালে প্রতিদিনের ন্যায় টাকা চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে বাসার জিনিস ভাঙচুর করে। এক পর্যায়ে সে আমার উপর কাঠ নিয়ে হামলা চালায়। এতে আমি গুরুতর জখম হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় লোকজন এগিয়ে না আসলে হয়তো সে আমাকে মেরেই ফেলতো।
শিরোনাম:
রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

