২০১৫-২০১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে বাস্তব সম্মত ও ব্যবসায়ী বান্ধব অখ্যায়িত করেছে চাঁদপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডস্ট্রি। গতকাল শনিবার বেলা ১২টায় চেম্বার ভবনে বাজেট সংক্রান্ত প্রতিক্রিয়া জানাতে চাঁদপুর চেম্বারের বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভা প্রধানের বক্তব্যে চেম্বার সভাপতি জাহাঙ্গির আখন্দ সেলিম বৃহস্পতিবা জাতীয় সংসদে ঘোষিত ২লাখ ৯৫ হাজার ১০ কোটি টাকার বাজেটকে স্বাগত জানিয়ে অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে ধন্যবাদ জানান। তিনি বলেন জিডিপি প্রবৃদ্ধি ৬শতাংশ থেকে ৭শতাংশে উন্নীত করণ টার্গেট অর্থ মন্ত্রীর সাহসী প্রদক্ষেপ। সরকার স্থিতিশীল বজায় ও রাজনৈতিক অস্থিরতা না থাকলে লক্ষ্যমাত্রা এবং বাজেট বাস্তবায়ন সম্ভব হবে। চাঁদপুর চেম্বার বাজেট পর্যলোচনায় মনে করেন ঘোষিত বাজেট ব্যবসায়ীদের স্বার্থ সমুন্নত রয়েছে। বিনিয়োগ, ভৌত, সামাজিক ও গ্রামীন অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিদুৎ, জ্বালানী, পরিবহন, যোগাযোগ, বন্দর উন্নয়ন প্রভূতি খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। বাজেটে ১৫ বছরের মধ্যে ১০০টি ইকোনোমিক জোন গড়ে তোলার কথা বলা হয়েছে। যা বাস্তবায়ন হলে কর্ম সংস্থানের সৃষ্টি হবে এবং তথ্য প্রযুক্তি খাত এগিয়ে যাবে। এতে বর্তমান সরকারের সুনাম বৃদ্ধি পাবে এবং অর্থনীতিক চাকা সচল হবে। নতুন বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২লাখ ৮হাজার ৩৩৩ কোটি টাকা। যা বাস্তব সম্মত এবং অর্জন সম্ভব। মাননীয় অর্থ মন্ত্রী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার যে প্রস্তাব করেছেন বাজেট বাস্তবায়িত হলে অর্জন সম্ভব। চেম্বার সভাপতি আরো বলেন, এই বাজেটে কিছু পণ্যের উপর সম্পূরুক শুল্ক হ্রাস ও প্রত্যাহারের ঘোষনা দেয়ায় অনেক জিনিষের দাম কমে যাবে। যেমন দিয়াশলাইট, মশার কয়েল, এ্যারোসল, শিশুদের খেলনা, চকলেট, প্লাষ্টিক সামগ্রী, মিষ্টি বিস্কিুট, ক্যামেরা, লুব্রিকেটিং ওয়েল, চশমা, সাবান-ডিটারজেন্ট, টিস্যু পেপার, হাস-মুরগি ও গবাদিপশুর কাঁচামাল, গ্লুকোজ, বই, ছেলে মেয়েদের পোশাক, এলসিডি/এলইডি টেলিভিশনের ফ্রেম, টুথ ব্রাশ, ফটো নির্মানের সামগ্রী, অগ্রিনির্বাপন যন্ত্র ইত্যাদি। এসব পন্যেগুলোর সম্পূরক শুল্ক হ্রাস ও প্রত্যাহার করে নেয়ায় মাননীয় অর্থমন্ত্রীকে চাঁদপুর চেম্বারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এই বাজেটে কিছু মিশ্র প্রতিক্রিয়াও ব্যক্ত করেন চেম্বার সভাপতি টেক্সটাইল ও পোশাক খাত পৃথিবির মধ্যে বাংরাদেশ দ্বিতীয় স্থানে। তা সত্বেও বস্ত্রখাত বান্ধব বাজেটে হয়নি। উৎস কর প্রত্যাহার না করলে এই খাত সংকটে পরবে। একই সঙ্গে তিনি কিছু পন্যের উপর আরোপিত কর ও শুল্ক পুনর্বিবেচনা অনুরোধও জানান। সিম কার্ড ও মোবাইল কলের উপর ব্যায় বাড়ানো সঠিক হয়নি। বাজেট প্রতিক্রিয়ায় চেম্বারের বোর্ড সভায় বাজেট পর্যালোচনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, পরিচালক তমাল কুমার ঘোষ, আলহাজ্ব আবুল কাশেম গাজী, আব্দুর রব মল্লিক, কালা চাঁদ বনিক ও শিমুল সাহা।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

