শাহারিয়ার খান কৌশিক॥ চাঁদপুরে চোরাই মোটর সাইকেল সহ মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে নতুন বাজার পুলিশ ফাঁড়ি। আজ রবিবার শহরের চাঁদপুর সেতু এলাকা থেকে হলুদ রং এর এফজেট মোটর সাইকেল বিক্রিকালে তাদেরকে আটক করে পুলিশ। জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার ৯নং গবিন্দপুর ইউনিয়নের ধানুয়া ২নং ওয়ার্ডের মেম্বার কালাম ডিলারের ছেলে হাবিব খানের চোরাই একটি এফজেট মোটর সাইকেল বিক্রির উদ্দেশ্যে তার ভাগিনা ইস্কান্দার আলী শেখের ছেলে তারেক শেখ (২৮) ও তার বন্ধু মান্নান মিজির ছেলে ধানুয়া বাজারের মুদি ব্যবসায়ী ফয়সাল আহমেদ মিজি চাঁদপুর সেতুতে আসে। সেখানে অপেক্ষমান ধানুয়া বাজারের মোজাফফর মিজির ছেলে জাহাঙ্গীর (১৮) ও চোরাই মোটর সাইকেল বিক্রির হোতা ধানুয়ার সমির চন্দ্র দে এর ছেলে ভজন চন্দ্র দে জয় (১৯) মোটর সাইকেল ক্রেতা নিয়ে দাড়িয়ে থাকে। এসময় ফয়সাল আহমেদ ও তারেক শেখ মোটর সাইকেলটি চালিয়ে নিয়ে আসে ক্রেতার সাথে দাম কষাকষি করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল হক ও এটিএসআই সুদর্শন কুড়ি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাতনাতে জাহাঙ্গীর,ভজন চন্দ্র জয় ও ফয়সাল আহমেদকে মোটর সাইকেল সহ আটক করে। এসময় পুলিশী উপস্থিতি টের পেয়ে তারেক শেখ পালিয়ে যায়। আটককৃতদের ফাঁড়িতে নিয়ে আসার পর জানতে পারে মোটর সাইকেলটি চোরাই। কিছুদিন পূবে এই মোটর সাইকেলটি নিয়ে হাবিব খানকে পুলিশ ধানুয়া বাজার থেকে ধরার পর তার বাবা মেম্বার কালাম ডিলারের হস্তক্ষেপে সে যাত্রায় ছাড়া পেলেও আজবিক্রির সময় আটক করে পুলিশ। এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিরোনাম:
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ
সারা দেশে শীর্ষ চাঁদাবাজ ৬৫১ জন। এর মধ্যে খোদ রাজধানী ঢাকাতেই রয়েছে ৩২৪ জন। এদের বড় একটি অংশ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

