আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমী ভবনে যৌথ সভার অনুষ্ঠানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া এমপির সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দীপু মনি বলেন, বর্তমান সরকার দায়িত্বে থাকা অবস্থায় গত ৬ বছরে এদেশে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে। তাই এর ধারাবাহিকতায় আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনও অবশ্যই অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ করতে আওয়ামীলীগের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কারণ ঐক্যের কোন পরাজয় নেই। তিনি আরও বলেন বর্তমান মেয়র ২০০৬ সালে যখন নির্বাচনে জয়ী হয়েছিল তখন সেটি ছিল চাঁদপুরের প্রতিটি মানুষের জয়। চাঁদপুর পৌরসভা একটি ডিজিটাল পৌরসভা এবং সব দিক থেকে অনেক এগিয়ে বর্তমান মেয়র মোঃ নাছির উদ্দিনের নেতৃত্বে দেশে প্রথম পৌরসভায় উন্নিত হয়েছে। চাঁদপুরের মানুষ যদি নিজেদের অধিকার অক্ষুন্ন রাখতে এবং দূনিতিমুক্ত চাঁদপুর চায় তাহলে আবার মেয়র হিসেবে বর্তমান মেয়র নাছির উদ্দিনকেই নির্বাচিত করতে হবে। বর্তমানে চাঁদপুরের মানুষ আর একটি বিজয়ের অপেক্ষা করছে। সেই বিজয় অর্জিত হবে মেয়র নাছির উদ্দিন নিবাচিত হলে। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, দপ্তর সম্পাদক অজয় ভৌমিক, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. বিণয ভূষণ মজুমদার, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরূল ইসলাম নাজিম দেওয়ান, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. রনজিত রায় চৌধুরী, সদর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম চিশতী, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারী, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক মুকবুল হোসেন মিয়াজী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান তৃপ্তি, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন, জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম মিয়াজী, মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব অধ্যাপিকা মাসুদা নূর খানম, যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, হকার্স লীগের সভাপতি বিপুল মজুমদার জয়, বিশিষ্ট চিকিৎসক জেআর ওয়াদুদ টিপু, নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এস এম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এম এ হাসান লিটন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের আহ্বায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েল, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন রতন, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইফতেখার আলম মাসুমসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

