
সংবাদদাতা: জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর জেলা ছাত্রদল।
সোমবার (১ মার্চ) সকালে চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি চাঁদপুর সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে পুলিশি বাধা উপেক্ষা করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয় ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রনি, সহ-সভাপতি আবু হানিফ কাকন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিল, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল গাজী, সদস্য-সচিব আল আমিন মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ জনি, শহর ছাত্রদলের আহ্বায়ক মামুন খান, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক হাবিব শেখ, সদস্য সচিব জিসান আহমেদ মুরাদ প্রমুখ।
