বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার উদ্যোগে গতকাল দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। জেলা শিবির সভাপতি মু. সাখাওয়াত হোসেন-এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী ইমরান হোসাইনের পরিচালনায় শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আনিছুর রহমান বিশ্বাস। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত আমির এইচএম আহমদ উল্যাহ মিয়া, শিবিরের সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মাসুদুল ইসলাম বুলবুল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আমাদেরকে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে ২টি কারনে। একটি কারণ হচ্ছে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখার জন্য। একাডেমীক পড়াশোনার প্রতি গুরুত্বারোপ করে সময়ের প্রতি সচেতন থেকে সময়ের যথাযথ ব্যবহার করতে হবে। ২য় কারণ হচ্ছে, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হওয়ার জন্য ঐশী জ্ঞান অর্জন করা। তিনি আরও বলেন, আমাদের দেশে কোন সম্পদের অভাব নেই, অভাব রয়েছে কিছু সৎ লোকের। যাদের অভাবে আমরা বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াতে পারছিনা। আর কুরআনের জ্ঞান ছাড়া সৎ মানুষ তৈরী করা সম্ভব নয়। তাই আমাদের কুরআন হাদীস পড়ার মাধ্যমে আল্লাহ ভীরু লোক হিসেবে তৈরী হতে হবে। যাদের মাধ্যমে এ দেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে এবং কুরআন শাসনের মাধ্যমে আমরা হব একজন জান্নাতি মানুষ। শিক্ষাশিবিরে আরো উপস্থিত ছিলেন, শিবির নেতা হাফেজ শাহজালাল, নাজিম উদ্দিন, জসিম উদ্দিন, ইমাম হোসাইন প্রমুখ।
শিরোনাম:
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

