মিজানুর রহমান রানা
চাঁদপুর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে শহরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে শহরের শপথ চত্ত্বর এলাকায় মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশের উপদেষ্টা ডা. এ কিউ রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশ অঞ্চল-১৫-এর সভাপতি মুরাদ হোসেন খান, সাধারণ সম্পাদক পারভেজ খান, মডেল থানার সেকেন্ড অফিসার ও কমিউনিটি পুলিশের জিপিও মনির আহমেদ, কমিউনিটি পুলিশ অঞ্চল-৯-এর সভাপতি সেলিম মিজি, অঞ্চল-৭-এর সভাপতি জয়নাল সরদার, সাধারণ সম্পাদক নূরুজ্জামান কালু, পরিচালনা করেন জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সুফী খায়রুল ইসলাম।
আলোচনা শেষে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে কালীবাড়ি মোড় গিয়ে শেষ হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

