স্টাফ রিপোটার ঃ
ক্লিন চাঁদপুর ,গ্রীন চাঁদপুর কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ স্থানে পরিস্কার পরিছন্নতা ও সংস্কার কার্যক্রম শুরু হয়েছে । সোমবার থেকে এ কাজ করা হয়েছে । ইতিমধ্যে ওইস্থানে অবস্থিত গাছসহ অন্যান্য স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে । পুরোদমে সংস্কার কাজ শুরু করা হয়েছে । এ ব্যাপারে দুপুরে তার কার্যালয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাই জানান, ক্লিন চাঁদপুর ,গ্রীন চাঁদপুর কর্মসূচীর অংশ হিসেবে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখস্থান পরিস্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ শুরু করা হয়েছে । এ ব্যাপারে জনগণের সহযোগিতা চাই । আশা করছি সার্কিট হাউজসহ সরকারি অন্যান্য স্থাপনাগুলোতেও অনুরুপ পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচী বাস্তবায়ন করবো । এ ছাড়াও প্রত্যেক ওয়ার্ডে ও গুরুত্বপুর্ন স্থানে ময়লা ফেলার জন্য অত্যাধুনিক বক্র রাখা হবে । যাতে পথচারীরা নিদিষ্টস্থানে ময়লা ফেরতে পারে । আমরা চাই জনসাধারণও নিজস্ব উদ্যোগে বাসাবাড়ীর সামনে এ ধরনের পরিস্কার পরিচ্ছন্নতায় এগিয়ে আসুক ।
