স্টাফ রিপোর্টার: দলীয় চেয়ারপাসনের মুক্তি, নিরপেক্ষ নির্বাচনের দাবির আন্দোলন এবং নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলা বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ ১ সেপ্টেম্বর বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সকাল ১১ টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত। বিকাল ৩টায় ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকীর জনসভায় যোগদান।২ সেপ্টেম্বর থেকে শুরু হবে চাঁদপুর সদর আসনের পৌর এলাকার ওয়ার্ডে এবং ইউনিয়নে সফর করে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহল্লা ও গ্রাম বৈঠক।পর্যায়ক্রমে পৌর ও ওয়ার্ডে ওয়ার্ডে ও ইউনিয়নে ইউনিয়নে সাংগঠনিক সফর করবেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
যার নেতৃত্ব দিবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য , জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া । জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল এ তথ্যে জানিয়েছেন।
চাঁদপুর নিউজ সংবাদ
