স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর জেলা থেকে প্রকাশিত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার মালিক ও সম্পাদকদের নিয়ে গঠিত চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের এক সভা শুক্রবার দুপুরে সদর উপজেলা বাগাদী চৌরাস্তায় অবস্থিত চাঁদপুরজমিন পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংবাদপত্র সম্পাদক পরিষদের বার্ষিক বনভোজন, নিয়মিত মাসিক সভা এবং পত্রিকার বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সংগঠনের সভাপতি ও দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রোকনুজ্জামান রোকনের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, সংগঠনের সহ-সভাপতি ও দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, দৈনিক দেশকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এনায়েত মজুমদার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মতলবের আলো পত্রিকার প্রধান সম্পাদক কে এম মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাপ্তাহিক নতুনের ঢাক পত্রিকার সম্পাদক মোঃ মহিউদ্দিন আল আজাদ, কচুয়া কন্ঠের সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিব উল্ল্যাহ (হাবিব), সাপ্তাহিক আমাদের অঙ্গিকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক শরীফ মোঃ আশ্রাফুল হক, সাপ্তাহিক মতলব কন্ঠের সম্পাদক ও প্রকাশক গোলাম সরওয়ার সেলিম, সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূরন্নবী নোমান, সাপ্তাহিক আমার কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ কামাল হোসেন। সভার শুরুতে সংগঠনের পক্ষ থেকে সাপ্তাহিক আমাদের অঙ্গিকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক শরীফ মোঃ আশ্রাফুল হক, সাপ্তাহিক মতলব কন্ঠের সম্পাদক ও প্রকাশক গোলাম সরওয়ার সেলিম, সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূরন্নবী নোমান, সাপ্তাহিক আমার কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ কামাল হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শিরোনাম:
রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
