চাঁদপুর নৌ-বন্দর থেকে ঢাকা, নারায়গঞ্জ, দক্ষিণ অঞ্চলীয় বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীবাহি সকল নৌ যান চলাচল বন্ধ ঘোষনা করেছেন চাঁদপুর নদীবন্দরের কর্তৃপক্ষ। মেঘনা ও পদ্মা নদীতে প্রচন্ড খরস্রোত, ঢেউ ও আবহাওয়া পরিবর্তন হওয়ায় চাঁদপুর নৌ বন্দরকে ২ নম্বার নৌ বিপদ সংকেত দেখানো হয়েছে। এ কারনে নদী পথের সকল নৌ যান ও যাত্রী বাহি লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে বলে কর্তৃপক্ষ জানান। রবিবার দুপুর থেকে নৌ যান চলাচল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ-বন্দরের দায়িত্ব থাকা কর্মকর্তা উপ-পরিচালক নদী বন্ধর চাঁদপুর-মোঃ মোস্তাফিজুর রহমান। জানাযায়, দেশের বিভিন্ন স্থানের আবহাওয়া পরিবর্তন ও চাঁদপুর নৌ সীমানায় ২ নম্বার নৌ বিপদ সংকেত দেখানোর কারনে, ঢাকা নৌ বন্দরের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আজ রোবাবার দুপুর থেকে চাঁদপুর থেকে দেশের কোথাও কোনো নৌ যান ও যাত্রী বাহি লঞ্চ ছেড়ে যায়নি। নৌ বন্দর কর্মকর্তা জানান, দুপুর ২ টা থেকে এ পথে যাতায়তকারী সকল নৌ যান ও যাত্রী বাহি লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। যার ফলে বিকেল ২ টা ৪০ মিনিটে চাঁদপুর নৌ বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি কালে ৩য় তলা বিশিষ্ট যাত্রীবাহি লঞ্চ এম.ভি সোনার তরি লঞ্চের যাত্রা বাতিল করা হয়। এতে করে লঞ্চে থাকা শত শত যাত্রী দূর্ভোগের মধ্যে পড়ে। এছাড়া চাঁদপুর থেকে নারায়নগঞ্জ সহ বিভিন্ন স্থানে ছোট ছোট লঞ্চ ও নৌ যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে তিনি জানান। আবহাওয়া পরিবর্তন হলে লঞ্চ চলাচল স্বাভাবিক ভাবে চলবে।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

