
স্টাফ রিপোটার ঃ
দুর্যোগপুর্ন আবহাওয়া পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি দেখতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুরের মেঘনা নদীর পুরানবাজার হরিসভা ও বড়স্টেশন মোলহেড পরিদর্শনে যান চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ।
এ সময় তার সাথে ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ মাসুদ হোসেন । পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল সাংবাদিকদের বলেন,নদী এখনও শান্ত বলে মনে হয় । পরিস্থিতি অনুকুলে আছে । তারপরও সার্বক্ষনিক নদী এলাকা মনিটরিংয়ে রাখতে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছি । যে কোন পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনসহ সকল বিভাগ প্রস্তুত রয়েছে ।
