
স্টাফ করেসপন্ডেন্ট: চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে ১শ’জন টহল সদস্যদের মাঝে শাড়ি, লুঙ্গি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে সদর মডেল থানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা মোঃ মিলন মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, টহল সদস্যগণ পুলিশের একটি অংশ। আপনাদের সবার ইউনিফর্ম আছে। রাতের অন্ধকারে যখন দায়িত্বে থাকেন পোশাকের কারণে সবাই আপনাদেরকে কমিউনিটি পুলিশি হিসেবে চিনে। সুতরাং আপনারা ভালো কাজ করেন বলেই মানুষ শান্তিতে ঘুমাই।
তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিং কর্মকর্তাগণ আপনাদের প্রতি আন্তরিক বিধায় রমজান কে ঘিরে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন সমাজের দ্বারা তারা এগিয়ে আসলে আপনারা এ এলাকার তাই মাটি-বাতাস আপনারা চিনেন। আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন।
চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মোঃ মনির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ জামাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্নিগ্ধা সরকার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, জেলা সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির কোষাধ্যক্ষ মোঃ খোরশেদ আলম কাঞ্চন, সভাপতি আলহাজ্ব কাজী হুমায়ুন কবির ও অঞ্চল- ৬ এর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী।
চাঁদপুরনিউজ/এমএমএ/
