
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সপ্তাহের যে কোনো দিন নবনির্বাচিত মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মেয়রকে শপথ বাক্য পাঠ করানোর কথা রয়েছে। চাঁদপুরে অথবা চট্টগ্রামে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গত ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। এছাড়া ১৫জন সাধারণ কাউন্সিলর ও ৫জন মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সাধারণ কাউন্সিলর ১৫ জনের মধ্যে ১৪জন এবং মহিলা কউন্সিলর ৫ জনের মধ্যে চারজন আওয়ামী লীগ সমর্থিত।
চাঁদপুর নিউজ সংবাদ
