আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চাঁদপুর পৌরসভা নির্বাচন প্রত্যাখানের ঘোষণা দিয়েছে জেলা বিএনপি। রোববার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক স্বারিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বিবৃতিতে বলেন, ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সরকার চাঁদপুর জেলায় পুলিশ বাহিনী দিয়ে বিএনপি তথা ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় ২শ’টি মামলা দায়ের করে। এছাড়া ২০১৫ সালের ৫ জানুয়ারির পর থেকে আজ পর্যন্ত জেলার বিভিন্ন থানায় শতাধিক মিথ্যা মামলা করে। এর মধ্যে চাঁদপুর পৌর এলাকায় প্রায় ২৮টি মিথ্যা রাজনৈতিক মামলা দায়ের করে ২০ দলীয় জোট চাঁদপুর শহরের ৭ হাজার নেতা-কর্মীকে হয়রানি করছে এবং শতাধিক নেতা-কর্মী বর্তমানে জেলা কারাগারে মানবেতর জীবন-যাপন করছে। পৌর এলাকায় বিএনপি তথা ২০ দলীয় জোটের প্রকাশ্যে রাজনৈতিক কোন কর্মকান্ড পরিচালনা করতে দেখা যাচ্ছে না। কোন নেতা-কর্মীদের প্রকাশ্যে স্বাভাবিক জীবন-যাপন করতে দিচ্ছে না। পুলিশ এবং আওয়ামী লীগ ২০ দলীয় জোট নেতা-কর্মীদের বাসা-বাড়িতে তল্লাশির নামে পরিবার-পরিজনের সাথে চরম দুর্ব্যবহার করছে। প্রতিদিন অসংখ্য নেতা-কর্মী গ্রেফতার করছে ও কথিত রিমান্ডের নামে নির্মমভাবে নির্যাতন করে জেলের অন্ধকারে নিপে করছে।
মানিক বলেন, তড়িঘড়ি করে পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করে ভোটারবিহীন অবৈধ নির্বাচন করার পায়তারা চলছে। যা অনুষ্ঠিত হলেও প্রশ্নবোধক থেকে যাবে। এই অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোন পরিবেশ না থাকায় জেলা বিএনপির সকল যুগ্ম আহ্বায়কদের গুরুত্বপূর্ণ সভার সিদ্ধান্তের আলোকে জেলা বিএনপি চাঁদপুর পৌরসভার নির্বাচন প্রত্যাখান করছে।
চাঁদপুর পৌরসভা নির্বাচনে গত ২৬ ফেব্র“য়ারি মনোনয়নপত্র জমাদান ও ১ মার্চ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ মার্চ, ১১ মার্চ প্রতীক বরাদ্দ ও ভোটগ্রহণ ২৯ মার্চ। নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী হচ্ছে ১শ’ ৫৬ জন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ১শ’ ১৭ জন ও সংরতি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩২ জন।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ১ জন, বিএনপির ৫ জন ও জাতীয় পার্টির ১ জন মনোনয়পত্র জমা দিয়েছেন।
চাঁদপুর পৌর নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১ হাজার ৯শ’ ৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ৮শ’ ৪১ জন এবং মহিলা ভোটার ৫০ হাজার ১শ’ ৩৪ জন।
শিরোনাম:
শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

