প্রতিবন্ধীদের সবধরনের সহযোগিতা করা হবে
…………………চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল
স্টাফ রিপোটার : চাঁদপুর বুদ্বি প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা কমিটির সভা গতকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ) চাঁদপুর জেলা প্রশাসক কাযালয়ে অনুষ্ঠিত হয় ।সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জনপ্রশাসন পদকপ্রাপ্ত চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।বিদ্যালয় প্রধান শিক্ষিকা প্রতীমা রানী ভৌমিকের পরিচালনায় সভায় অংশ নেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ইসমাইল তপাদার,সদস্য দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী,সদস্য অ্যাডভোকেট সাইফুদ্দিন বাবু,সদস্য মোঃতাজুল ইসলাম মজুমদার সহ অন্যান্য সদস্যবৃন্দ।সভায় চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা এ সমাজেরই অংশ ।তাদের পাশে থাকা প্রয়োজন । তাই তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে । চাঁদপুর বুদ্বি প্রতিবন্ধী বিদ্যালয়ের সব ছাত্রছাত্রীদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে ।সেই সাথে বিদ্যালয়ের দীঘদিনের দাবী বিদ্যালয়ের জন্য জায়গা কিংবা একটি স্থায়ী স্কুল ক্যাম্পাসের ব্যবস্থা নেওয়া হবে ।এ জন্য যা করনীয় তাই করা হবে । এ ব্যাপারে ইউএনও ও এসিল্যান্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নিদেশনা দেওয়া হবে ।তিনি বলেন, প্রতিবন্ধীদের লেখাপড়া,খেলাধুলাসহ যাবতীয় সহযোগিতা করা হবে । বিদ্যালয়ের শিক্ষকদেরও সরকারি নীতিমালা অনুযায়ী প্রাপ্ত সুযোগ সুবিধা দেওয়া হবে । আমি চাঁদপুর থাকাকালীন চাঁদপুর বুদ্বি প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য কিছু করে যেতে চাই । এ ব্যাপারে সবার সহযোগিতা চাই ।
