চাঁদপুর প্রেসক্লাব নবনির্বাচিত সভাপতি বি এম হান্নান ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহেল রুশদীকে সংবর্ধনা দিয়েছে চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় । আজ শুক্রবার সকাল ১১টায় স্থানীয় জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় প্রধান শিক্ষক প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকারের সভাপতিত্বে উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান অতিথি চাঁদপুর প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি বি এম হান্নান , সংবর্ধিত বিশেষ অতিথি প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহেল রুশদী, নবনির্বাচিত সহসভাপতি গিয়াস উদ্দিন মিলন । অনুষ্ঠানে বক্তব্য রাখেন , শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমাদ ,জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ, , চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সহসভাপতি আব্দুল হান্নান সবুজ, প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন ,সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান,সহকারী শিক্ষক মোহাম্মদ আলী,চাঁদপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন কারী ,মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম,ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা আবদুল হালিম গাজী , ৪নং ওয়ার্ড যুবদরের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ মিজি,ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন মৃধা, ম্যানেজিং কমিটির মহিলা সদস্য আয়েশা বেগম,সহকারী শিক্ষক দিদার হোসেন মিজি প্রমুখ । অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি বি এম হান্নান ও সাধারণ সম্পাদক সোহেল রুশদী ও সহসভাপতি গিয়াস উদ্দিন মিলনকে বিদ্যালয় পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানান জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা । এ ছাড়াও বিদ্যালয় প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার ও সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান ও সাধারণ সম্পাদক সোহেল রুশদীকে সম্মান জানিয়ে উত্তিরীয় পরিয়ে দেন । অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান তার বক্তব্যে বলেন ,এ বিদ্যালয় থেকে সংবর্ধনা পেয়ে আমি নিজেকে গর্ববোধ করছি । আমি এ প্রতিষ্ঠানের সর্বদা মঙ্গল কামনা করি । আরো গর্বিত চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী এ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি । এটা এ বিদ্যালয়ের জন্য অনেক সম্মানের । আমি চাঁদপুরের সাংবাদিকদের উন্নয়নে পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের কাজে চাঁদপুর প্রেসক্লাব সর্বদা পাশে থাকবে । সবশেষে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ,উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার তুলে দেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান ও সাধারণ সম্পাদক সোহেল রুশদী,সহসভাপতি গিয়াস উদ্দিন মিলনসহ অন্যান্য অতিথি বৃন্দ
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

