রফিকুল ইসলাম বাবু ॥ চাঁদপুর সদর উপজেলার বহরিয়া এলাকায় মেঘনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ৬ জেলেকে ১ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।শনিবার দুপুরে হরিণা ফেরিঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিন। কারাদন্ড প্রাপ্ত জেলেরা হচ্ছেন: মো. নাছির, মো. হাবিব, কাউসার হোসেন, মো. আল আমিন, শাহাদাৎ হোসেন ও মো. আক্তার। এদের বাড়ী চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকায়। হরিণা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিন জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মেঘনা নদীর পশ্চিমপাড় ইব্রাহীমপুর এলাকা অভিযান পরিচালনা করে ৬ জেলেকে ইলিশ মাছ নিধন অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা নৌকা নদীতে ডুবিয়ে দেয়া হয় এবং জব্দকৃত ১২ হাজার মিটার কারেন্টজাল আগুনে পুড়িয়ে দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিন বলেন, দন্ডপ্রাপ্ত ৬ জেলেকে জেলা করাগারে পাঠানো হয়েছে।
শিরোনাম:
শনিবার , ১৮ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
