চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার মঞ্চে পুলিশ ও নারী কল্যাণ সমিতির (পুনাক) পরিবেশনা। গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার এবং পুলিশ ও নারী কল্যাণ সমিতির (পুনাক) উপদেষ্টা মো. আমির জাফর। পুলিশ ও নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী অ্যাড. সানোয়ারা সুলতানার সভাপতিত্বে এবং বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের সদস্য সচিব শরীফ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ওছমান গণি পাটওয়ারী, এএসপি সার্কেল মুক্তিযোদ্ধা কাজী হেলাল উদ্দিন, বিজয় মেলার মহাসচিব অ্যাড. বদিউজ্জামান কিরণ সহ অন্যান্যরা। পরে পুলিশ ও নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকে সকল অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে পুলিশ ও নারী কল্যাণ সমিতির (পুনাক) মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত ও নৃত্য পরিবেশন করে, রাখি মজুমদার, পূজা, আদনান সানি, প্রীতি, সোনিয়া, অর্পিতা, রাকা, সোহেল, লিয়ন, রিমঝিম বড়–য়া রিয়া, হেলাল, তুলি, লিসা, পারোমিতা, সাদিয়া, আনিকা, রূপসী বড়–য়া, সুবর্ণা, লিসা, হৃদয়, নিলা, আলামিন, সুদুল বড়–য়া, নিতু সহ প্রায় শর্ধ শতাধিক কোমলমতি শিশুরা অংশগ্রহণ করে। সার্বিক ব্যবস্থাপনায় ও সংগীত পরিচালনায় ছিলেন, শিপ্রা মজুমদার। নৃত্য পরিচালনায় ছিলেন রাখি মজুমদার।
শিরোনাম:
বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

