মিজানুর রহমান রানা
চাঁদপুর পৌরসভার তত্ত্বাবধানে শহরের বড় স্টেশন মোলহেডে ১০ দিনব্যাপী বৈশাখী মেলার আনুষ্ঠানিক কার্যক্রম কাল সোমবার পহেলা বৈশাখ থেকে শুরু হচ্ছে।
পহেলা বৈশাখ উদ্বোধনের দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। মেলার ব্যবস্থাপক আদি লোকনাথের মালিক রবিন্দ্র চন্দ্র বণিক জানান, ৪০টি দোকান নিয়ে এবারের মেলার কার্যক্রম। মেলায় শহর ও শহরতলীর লোকজন তাদের পছন্দের জিনিস কিনতে পারবেন স্বল্পমূল্যে। এখানে থাকবে ছোট-বড় সবার জন্যই প্রয়োজনীয় কেনাকাটার পণ্যসামগ্রী। এর মধ্যে শিশুদের বিনোদনের জন্য রয়েছে চড়কগাছ, হোন্ডা বা মৃত্যুকূপ মোটর সাইকেল খেলা, নাগর দোলা, চরকি ইত্যাদি।
মেলার আয়োজনে স্টল সাজাতে শেষ মুহূর্তে ব্যস্ত ব্যবসায়ীরা। তারা পহেলা বৈশাখে এবারই প্রথম চাঁদপুরে মেলার পণ্য সামগ্রী নিয়ে এসেছে। এ ধরনের মেলার আয়োজন করায় বড় স্টেশনসহ চাঁদপুরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাবেন বলে আশা করছেন। ব্যবসায়ী ও এলাকাবাসী দর্শনার্থীদের চলাচলের বিঘœ না করে মেলার কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য পুলিশ সুপার আমির জাফর, চাঁদপুর পৌরমেয়র নাছির উদ্দিন আহমেদ সহ সকলের সহযোগিতা কামনা করছেন।
শিরোনাম:
মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
