মিজানুর রহমান
সাগর এলাকা হাতিয়া ও ভোলার সাগর মোহনায় ট্রলার জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। সেই ইলিশের একটা অংশ সড়ক ও নদী পথে ব্যাপারিরা বিক্রির জন্য চাঁদপুর নিয়ে আসায় চাঁদপুর মাছঘাটে নামার ইলিশের স্তূপ জমে গেছে।দামও আগের তুলনায় কিছুটা কমেছে।১৪ আগস্ট মঙ্গলবার সরজমিনে দেখা যায়,সাগরে দাদন দেয়া ব্যাপারিদের প্রচুর পরিমাণ ইলিশ ঘাটে উঠেছে।হাজী আব্দুল মালেক খন্দকারের আড়তে উঠেছে সবচাইতে বেশি ইলিশ। গফুর জমাদার, রব চোকদার,উত্তম দাস,হাজী কুদ্দুছ খান, কালু ভূঁইয়া, মেজবাহ মাল ও মো.শবেবরাতের আড়তেও কমবেশি ইলিশ দেখা যায়।১৫ হাজার থেকে ২০/২২ হাজার টাকা মণ এবং আকার ভেদে আরও বেশি দামেও মাছ পাইকারি বিক্রি হচ্ছে।
চাঁদপুর চেম্বারের পরিচালক ও বাংলাদেশের স্বনামধন্য মৎস্য বব্যবসায়ী হাজী মালেক খন্দকার জানান,এখন নামার ইলিশের চাপ বেড়েছে।মাছের আমদানি কিছুটা ভালো হওয়ায় দামও কেজিতে ২/৩শ’ টাকা কম।এখন সাধারণ মানুষ নামার ইলিশ সাড়ে তিন’শ থেকে চার’শ টাকা কেজিতে ইলিশ কিনতে পারছে।
এদিকে লোকাল নদীতে মাছ না পাওয়ায় স্থানিয় জেলেদের হতাশা এখনো কাটছেনা।
শিরোনাম:
মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
