
গতকাল বড় স্টেশনস্থ অফিসার্স রেস্ট হাউজে সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। ১০৬ জন ভোটারের মধ্যে ১০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে ১ জনের ভোট বাতিল হয়। সকাল থেকে ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোট দিতে আসে। তবে ৪ জন কর্মচারী চট্টগ্রাম থাকায় ভোট দিতে পারেন নি। প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পান গোলাপ ফুল প্রতীক নিয়ে তৌহিদুর রহমান ৭৯, কামরুজ্জামান (চেয়ার) ৬৬, মাজহারুল ইসলাম দোয়াত কলম ৬৪, শফিকুর রহমান আনারস ৫৬, রফিকুল ইসলাম মাছ ৫৬, আবুল কাশেম (তালা চাবি) ৫২, সফিকুল ইসলাম (সাইকেল) ৫২, মোঃ ইসমাইল খান (প্রজাপতি) ৫০, মোঃ হাবিবুর রহমান (মই) ৪৪, তোফাজ্জল হোসেন (উড়োজাহাজ) ৪৩, আবুল কাশেম মিয়া (বই) ৪১, আবুল হাসেম (গরুর গাড়ি) ৪১, ফারুক মিয়া (মোরগ) ৩৮, আবুল হাসেম (ফুটবল) ৩৬, সেকান্দার মিয়া (ঘড়ি) ৩২, মোহন লাল (আম) ২৮, রফিকুল ইসলাম (ছাতা) ২৪, আঃ মালেক শেখ (মোমবাতি) ১৯।
চট্টগ্রাম থেকে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন জুনিয়র পারসোনাল অফিসার সিরাজ উল্লাহ এবং ওয়েল ফেয়ার ইন্সপেক্টর। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন অত্যন্ত দৃঢ়তার সাথে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনে তিনি সকলের সার্বিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.) কোনোদিন বাতিলের সাথে আপোষ করেননি
—ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান
গত ১০ সেপ্টেম্বর বুধবার আহলে সুন্নাত ওয়াল জামাত ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ফরিদগঞ্জ বাজার ভান্ডারী মহলস্থ গাউসিয়া কমিটির অফিসে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.)-এর পবিত্র শাহাদাত উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত নূরানী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আল্লামা ফারুকী (রহ.)-এর দীর্ঘদিনের সহকর্মী-সহযোদ্ধা ওস্তাজুল ওলামা ড. আল্লামা একেএম মাহবুবুর রহমান। অশ্রুভেজা কণ্ঠে তিনি বলেন, আল্লামা ফারুকীকে হারিয়ে আমরা শোকে মুহ্যমান। তাঁর শাহাদাত সুন্নী আন্দোলনের জন্য যে ক্ষতি হয়েছে তা সহসা পূরণ হবার নয়। তিনি বলেন, শহীদ আল্লামা নূরুল ইসলাম ফারুকী (রহ.) কোনোদিন বাতিলের সাথে আপোষ করেননি। যার ফলে দুশমনে রাসূলরা তাঁকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে। তিনি আরো বলেন, যুগে যুগে যাঁরাই সত্যের পথে মানুষকে আহ্বান করেছেন তাঁদেরকে বাতিলরা নিঃশেষ করার অপচেষ্টা করেছে। কিন্তু সত্যের আলো কেউ নেভাতে পারেনি পারবেও না। আল্লামা ফারুকী (রহ.) ছিলেন একজন প্রকৃত নবীপ্রেমিক। তিনি যেমন রাসূল প্রেমের বাণী প্রচার করতে গিয়ে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে ইমাম হোসাইনের কাতারে শামিল হয়েছেন, তেমনি আমাদেরকেও তাঁর পথ ধরে ঐক্যবদ্ধভাবে সত্য তথা সুন্নীয়ত প্রতিষ্ঠায় নিজের তাজা খুন উৎসর্গ করার প্রস্তুতি নিতে হবে।
হযরত মাওলানা খোরশেদ আলম আল কাদেরীর সঞ্চালনায় মাহফিলে আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি, ইসলামী ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন দরবারের প্রতিনিধিগণ মূল্যবান আলোচনা পেশ করেন। পরিশেষে মিলাদ-কিয়াম ও মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
