
চাঁদপুর: চাঁদপুর লঞ্চঘাট থেকে ২ হাজার ৬শ’ ২০পিস ইয়াবা ট্যাবলেট ও নগত ১ লাখ টাকাসহ ৩ নারী এবং ২জন পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌ পুলিশ।
রোববার (৭ মার্চ) বিকেলে চাঁদপুর নৌ থানা থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে শনিবার (৬ মার্চ) দিনগত রাতে চাঁদপুর নৌ টার্মিনালের ১ নং গ্যাংওয়ে থেকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর নৌ থানা পুলিশ আটক করেন।
আটকরা হলেন, চট্টগ্রাম পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. মাসুদ (৪০), তার স্ত্রী করিমুন্নেছা (৩৫), চট্টগ্রাম বন্দরের বাড়ী মাইজ পাড়ার আকরামের কন্যা রিতা আক্তার (২৭), মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার তাকখুড়িয়া সুইচগেট এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে বাবু (২৮) ও মাদারীপুর জেলার কালিকাপুর এলাকার মো. আমির হোসেনের স্ত্রী খুকুমনি (৫৫)।
এছাড়াও মাদকের সাথে জড়িত পলাতকা আসামীরা হলেন- চট্টগ্রামের সেলিম (৪৫) ও জুয়েল (২৮)।
অভিযান পরিচালনা করেন চাঁদপুর নৌ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
এএসআই রিয়াজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাটের ১নং গ্যাংওয়েতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫জন নারী ও পুরুষকে সন্দেহ করে আটক করতে গেলে তারা কৌশলে পালনোর চেষ্টা করে। পরবর্তীতে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে ২৬২০পিস ইয়াবা ও নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, এই ঘটনায় রোববার বিকেলে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আসামীদেরকেও মডেল থানায় হস্তান্তর করা হয়। লঞ্চঘাটে নৌ পুলিশের মাদকবিরোদী তৎপরতা অব্যাহত রয়েছে।
চাঁদপুরনিউজ/এমএমএ/
