
স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর শহরের জামতলায় অত্যান্ত ধর্মীয় ভাবগাম্বীজের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এ বছর বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়াজ ও দোয়ার মাহফিলে এলাকার ধর্মপ্রান মুসলমান ছাড়া ও বিভিন্ন স্থান থেকে অসংখ্যাক ধর্মপ্রান ছুন্নি মুছলিম মেহমানরা অংশ গ্রহন করেন। প্রতি বছরের ন্যায় এ বছর ৫মবারের মত এ ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হলো। ওয়াজ মাহফিলে ইসলাম ধর্মীয় বিভিন্ন বিষয়ের উপর তাৎপর্য নিয়ে বক্তারা তাদের বক্তব্য রাখেন। মাহফিলে আল্লাহ কর্তৃক বান্দার উপর যে আদেশ নিদ্দেশ দিয়েছেন সে সব গুরুত্বপূর্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। এ ছাড়া এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের যে অধিকার,পিতা-মাতাকে বরনপোষন দেওয়া,গুরুজনকে শ্রদ্বা করা, অন্যায় ভাবে কারো প্রতি জুলুমনা করা এবং অন্যের হক যাতে কেহ না মেরে খায় এ সব বিষয়ের উপর বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে সকলকে হালাল ভাবে চলার জন্য আহবান জানান হয়। বুধবার দিন ব্যাপী ও গভীর রাত পর্যন্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজনে ছিলেন,শহরের উওর শ্রীরামদী জামতলা জামে মসজিদ কমিটি ও এলাকার যুব সমাজ। এ এলাকার যুবকরা এলাকা থেকে মাদক,সন্তাস,ইভটিজিং,বাল্যবিবাহ,নাশকতা ও জঙ্গীবাদ নিরশনে নিরলশ ভাবে কাজ করে যাচেছ সমাজকে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করেন,জামতলা জামে সমজিদের সভাপতি হাজী তাজুল ইসলাম। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিশিস্ট ইসলামী চিন্তাবিধ,প্রখ্যাত মুফাসসিরে কুরআন,বিশিস্ট কলামিস্ট ও গবেষক,বহুগ্রন্থ প্রনেতা মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাফেজ ক্বারী মাওলানা শাহীদুল ইসলাম। এ ছাড়া বিশেষ ভাবে বিভিন্ন দিক নিদ্দেশর্না মূলক বিষয় নিয়ে আরো ওয়াজ করেন,চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী রেলওয়ে জিলানীয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ ও স্থানীয় উওর শ্রীরামদী জামতলা জামে মসজিদের খতিব হযরত মাওলানা শরীফুল ইসলাম। সব শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে এবং পৃথিবীর সকল মৃত মুসলমানের রুহের মাগফেরাত কামনা করে তাদেরকে খোদা যেন বেহেস্তবাশী করে তার জন্য দোয়া চেয়ে মুনাজাত পরিচালনা করেন, মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী। পরে সকলের মাঝে তবারুক বিতরন করা হয়।
